বারুইপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল - The News Lion

বারুইপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়ন;   বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর প্রতিবাদে রবিবার বিকালে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বারুইপুরের ফুলতলা থেকে পুলিশ জেলা সুপারের অফিস পর্যন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলে ছিলেন বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার,ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা।


 মিছিলে প্রচুর মহিলা কর্মীরা পা মেলান। পাশাপাশি,বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মেলান পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস,পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ অন্যরা। বারুইপুরের পদ্মপুকুর থেকে মহকুমাশাসকের অফিস পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। যদিও মিছিলে ছিলেন না বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিদায়ি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।


 জানা গিয়েছে,তিনি করোনা আক্রান্ত হওয়ায় কলকাতার বাইপাসের এক বেসরকারি নার্সিংহোমে শনিবার থেকে তিনি চিকিৎসাধীন। নার্সিং হোম সূত্রে খবর,তিনি স্থিতিশীল আছেন। এদিন সোনারপুর দক্ষিন কেন্দ্রের প্রার্থী লাভলি মৈত্র সোনারপুর মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলে পা মেলান। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.